
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটি, পরে ঘুসি দিয়ে হত্যা করা হয় বিল্লাল হোসেন(৫০) নামে এক সিনএজি চালককে। স্থানীয়রা জানান, হত্যাকারি আবুল বাশার একই বাড়ির।
শুক্রবার (১৩ মার্চ-২০২৬) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদোষী কামাল ভেন্ডা, সাদ্দাম, রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জায়গা নিয়ে জামেলা চলছে, কিছৃদিন আগে থানায় অভিযোগ করেন আবুল বাশার, আজ জুম্মার নামাজের পরে দোকানের কাছে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে ঘুসি দেয়। ঘটনাস্থলেই বিল্লাল ঢেলে পড়ে যায়।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়র পরিষদের সসদস্য নুরুল ইসলাম মেম্বার বলেন, ঘটনাটা খুবই দুঃখ জনক, তারা দুইজন প্রতিবেশি, তাদের মধ্যে জায়গা নিয়ে জামেলা চলছে, আজকে কলাপাতা কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়, এর মধ্যে আবুল বাশার বিল্লালকে ঘুসি দেয়। ঘটনাস্থলেই বিল্লাল মৃত্যুর বরণ করে।
পরে স্থানীয়রা আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করলে মুহুর্তেই শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর শাহাদত ও আবুল বাশার পালিয়ে যায়। সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ হেলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
