চাঁদপুর ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্টানটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পর্যায়ে সেবা দিয়ে আসছে।
১৬ সেপ্টেম্বর বুধবার ফরিদগঞ্জ উপজেলার কলেজ রোডের নজিবুল হত গাজী বাড়ি,ওয়ার্ড নং ০৮, রুপসা রোর্ড, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ-চাঁদপুর। ঠিকানায় নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন। পদক্ষেপের কুমিল্লা রিজিওনের (পিএমই) রিজিওনাল ম্যানেজার মো:নাসির উদ্দিন। কুমিল্লা রিজিওনের (পিএমএফ) রিজিওনাল ম্যানেজার মো: আব্দুর রশিদ। ফরিদগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার মো: শরীফ হোসেন। লক্ষীপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার আব্দুল মালেক ও মো: মোসলেহ উদ্দিন। ব্রাঞ্চ ম্যানেজার মাজহারুল ইসলাম ভুঁইয়া ও শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সদস্যদের মাঝে ঋণ সহায়তা দেওয়া হয়।

