খোলা চোখে www.openeyedbd.com

খোলা চোখে

খবরের অন্তরালে

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন

Spread the love

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবায়দা ইসলাম জেরিন

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জোবায়দা ইসলাম জেরিন।

দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় জোবায়দা ইসলাম জেরিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো কেবল আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গোৎসবে বয়ে আনুক আনন্দ, কল্যাণ ও নতুন আশার বার্তা।

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *