
৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির চাঁদপুর জেলা পর্যায়ের খেলা আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির জেলা পর্যায়ের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার চাঁদপুর জনাব মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সমিতির জেলা সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর জনাব আহমেদ জিয়াউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।।
জেলার ৮ টি উপজেলার উপজেলা পর্যায়ের বিজয়ীদল কাবাডি ও হ্যান্ডবল আজকের এই ২টি ইভেন্টে অতিথিগনের উদ্ভোধনের মাধ্যমে শুরু হয়েছে।
আগামীকাল সাতার এবং দাবা অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে খেলা শেষ হবে।
