
শিক্ষক দিবসে ফরিদগঞ্জে ছোট্ট শিক্ষার্থীর অনন্য সম্মাননা
৬০তম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর এক অনন্য নজির স্থাপন করেছে ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাইজা ইসলাম ওহি। সাধারণ ফুলের তোড়ার বাইরে গিয়ে সে নিজ হাতে তৈরি করেছে এক সৃজনশীল ও চমৎকার উপহার।
প্রথাগত ফুল ছাড়াও প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ওহি তার তোড়িতে যুক্ত করে বিভিন্ন সুস্বাদু ওয়েফার ও চকলেট। ছোট এই শিক্ষার্থীর এমন মনমুগ্ধকর ও সৃজনশীল উদ্যোগ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তার এই শৈল্পিক ভাবনা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।
শিক্ষকদের প্রতি এমন নিবেদন ও ভালোবাসার জন্য ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ফাইজা ইসলাম ওহিকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলা হয়, “তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক।।
