
বিশ্ব শিক্ষক দিবসের ৬০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ৫ অক্টোবর ২০২৬ ইং চাঁদপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস২০২৬
দেশের মাথাপিছু গড় আয়ের চেয়ে একজন শিক্ষকের মাসিক গড় আয় কম।দক্ষ ও যোগ্য শিক্ষকের সংখ্যা বাংলাদেশে ৫৫% ভাগ যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
। শুরুতে জেলা প্রশাসক এর নেতৃত্বে এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী এবং ব্যালী পরবর্তী
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি জনাব সোহেল রুশদী।
এসময় জেলা সদরের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন৷
বক্তাগন UNESCO এর কর্মসূচির আলোকে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। ইউনেস্কো ৩টি ডায়মেনশনের আলোকে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন।
১. প্রতিকী মর্যাদা ; শিক্ষকদের মর্যাদা শুধু মৌখিক বক্তব্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় মর্যাদা ও প্রটোকলে স্বীকৃতি দেয়ার পরামর্শ দেন।
2. পেশাগত মর্যাদা ; শিক্ষাসংক্রান্ত নীতি নির্ধারনীতে শিক্ষকদের সম্পৃক্ত করতে এবং পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষকদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেয়ার পরামর্শ দেন।
3. আর্থিক মর্যাদা এমন হওয়া যাতে দেশের মেধাবীরা তাদের পেশা পছন্দের তালিকায় এক নাম্বারে শিক্ষকতা রাখে।
শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ CPD বা continuous propetional Development আকারে রাখা।যুগোপযোগী প্রযুক্তিগত জ্ঞানের সর্বোচ্চ ব্যাবহার করে শিক্ষকগন যেন পাঠদান করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেয়া।
বক্তাগন আরও বলেন দেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে মোট গডপ বরাদ্দের কমপক্ষে ৪% শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে যা বর্তমানে ২% আছে। এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা খাতে আফগানিস্তানের পরে সবচেয়ে কম বিনিয়োগ বাংলাদেশে।দেশের মাথাপিছু গড় আয়ের চেয়ে একজন শিক্ষকের মাসিক গড় আয় কম।দক্ষ ও যোগ্য শিক্ষকের সংখ্যা বাংলাদেশে ৫৫% ভাগ যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।

