খোলা চোখে www.openeyedbd.com

খোলা চোখে

খবরের অন্তরালে

মোবাইল না দেওয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের বাবা-মায়ের বিরুদ্ধে থানায়।

Spread the love


জিজ্ঞাসাবাদের সময় আলাদিন অভিযোগ করেন, তার বাবা-মা তাকে মোবাইল ফোন না দিয়ে মারধর করেছেন। এ কারণে সে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় এসেছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে হাজীগঞ্জ থানায় এসেছেন আলাদিন নামে কিশোর ।
রাত ১০টার দিকে আলাদিন থানায় অভিযোগ দিতে আসেন। পরে হাজীগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করেন পরিদর্শক জহির হোসেন।
জিজ্ঞাসাবাদের সময় আলাদিন অভিযোগ করেন, তার বাবা-মা তাকে মোবাইল ফোন না দিয়ে মারধর করেছেন। এ কারণে সে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় এসেছেন।
তবে কিশোরের অভিযোগের বিষয়ে তার বাবা-মায়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *